আন্তর্জাতিক

ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ২০

detaillogo
ডেস্ক নিউজ
২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩
PostImage

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলা-তে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।


ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলা-তে একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৯ এপ্রিল) কাট্টানারপত্তি এলাকার ওই কারখানায় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে এই বিস্ফোরণ ঘটতে পারে।


পুলিশ জানিয়েছে, কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায় এবং শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। ঘটনার পর শিবকাশী, সাত্তুর ও আশপাশের এলাকা থেকে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং কারখানাটি নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।