আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

detaillogo
ধর্ম ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১৫:০৯
PostImage

হরমুজ প্রণালিতে মাইন পুঁতে নাশকতার চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


হরমুজ প্রণালিতে মাইন পুঁতে নাশকতার চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, এ ধরনের কার্যক্রমে জড়িত কোনো নৌযান দেখলেই গুলি চালাতে এবং প্রয়োজনে ধ্বংস করতে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করলে ছোট নৌকাসহ যেকোনো নৌযানকে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি-তে কোনো ধরনের নাশকতা বা মাইন স্থাপনকে বড় হুমকি হিসেবে দেখছেন তিনি। ট্রাম্পের মতে, এমন কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।


তিনি আরও জানান, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো ইতোমধ্যে প্রণালিতে কাজ করছে এবং এ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, এই অভিযান আগের তুলনায় তিনগুণ গতিতে চালাতে হবে।

ট্রাম্পের এই কঠোর নির্দেশনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।