আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৮

detaillogo
ডেস্ক নিউজ
২৯ এপ্রিল ২০২৬, ১৩:৩০
PostImage

চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এছাড়া হামলায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্যসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বড় টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই টানেলটি হিজবুল্লাহর বিশেষভাবে প্রশিক্ষিত যোদ্ধারা ব্যবহার করত।

উল্লেখ্য, গত মার্চের শুরু থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো নাজুক রয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে।