সারাদেশ

নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা, আহত কয়েকজন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৬, ১৫:৪৬
PostImage

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মীদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর চাষাড়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হামলার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

জানা যায়, প্রতিদিনের মতো নগরীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছিলেন সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় প্রেসক্লাবের সামনে হকাররা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন কর্মচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তাদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করা হচ্ছে। তবে আইনের বাইরে গিয়ে হামলা চালানো অপরাধ, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।