আন্তর্জাতিক

তামিলনাড়ু নির্বাচনে অভিনেতা বিজয়ের চমক

detaillogo
ডেস্ক নিউজ
০৫ মে ২০২৬, ০৭:০৩
PostImage

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বড় ধরনের সাফল্য পেয়েছেন।


ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বড় ধরনের সাফল্য পেয়েছেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।


তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ এখনও ১১টি আসন কম রয়েছে দলটির। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না টিভিকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গভর্নর টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সে ক্ষেত্রে দলটি সংখ্যালঘু সরকার গঠন করে পরে অন্য দলের সমর্থন নেওয়ার চেষ্টা করতে পারে।


দলটির নেতারা আশা করছেন, ডিএমকে জোটের শরিক দলগুলো—কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকে—তাদের সমর্থন দিতে পারে। এছাড়া পিএমকের কয়েকটি আসন থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এআইএডিএমকে-এর সঙ্গে জোটের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে ‘হাং পার্লামেন্ট’ সৃষ্টি হতে পারে। সরকার গঠন নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা ও দরকষাকষি চলছে।
উল্লেখ্য, এটি বিজয়ের প্রথম নির্বাচন। এতে তিনি ব্যক্তিগতভাবে দুটি আসনে জয়ী হওয়ার পাশাপাশি চেন্নাই শহরেও তার দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।