রাজনীতি

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশের লাঠিচার্জে আটক কয়েকজন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ১৫:০৫
PostImage

রাজধানীর ধানমণ্ডির মাসজিদ-উত-তাকওয়ায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।


রাজধানীর ধানমণ্ডির মাসজিদ-উত-তাকওয়ায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ লাঠিচার্জ করে কয়েকজনকে আটক করে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে উপস্থিত কিছু নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।


আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, মরদেহবাহী গাড়ির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করেছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তা যাচাই-বাছাই শেষে জানানো হবে।”

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদের আটক করা হয়েছে। তবে যদি আটককৃতদের মধ্যে কোনো সাধারণ ব্যক্তি থাকেন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।”


এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন