রাজনীতি

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬, ০৬:২০
PostImage

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো হলো—

সভাপতি: আবদুল মোনায়েম মুন্না
সিনিয়র সহ-সভাপতি: রেজাউল কবীর পল
সাধারণ সম্পাদক: মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক: বিল্লাল হোসেন তারেক
সাংগঠনিক সম্পাদক: মো. কামরুজ্জামান জুয়েল
প্রচার সম্পাদক: আল মেহেদী তালুকদার
তথ্য ও গবেষণা সম্পাদক: আমিনুর রহমান আমিন
কোষাধ্যক্ষ: রোকনুজ্জামান রোকন

এ ছাড়া কমিটিতে ৩০ জন সহ-সভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ-সাধারণ সম্পাদক, ১৩ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, নতুন এই কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন