আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়ে তেহরানে জনস্রোত

detaillogo
ডেস্ক নিউজ
০৪ জুলাই ২০২৬, ০৩:৫১
PostImage

ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লায় দীর্ঘ লাইন


ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের বাইরে হাজারো মানুষের ঢল নেমেছে। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জানাজায় অংশ নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শোকাহত মানুষ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় গ্র্যান্ড মোসাল্লা জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও তার আগেই কমপ্লেক্সের বাইরে মানুষের দীর্ঘ সারি তৈরি হয়।


চলমান যুদ্ধের শুরুর দিকে মার্কিন-ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সেই তার রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

জানাজায় অংশ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা সোমাইয়ে হামেদি নামের এক নারী এএফপি-কে বলেন, “আমরা আমাদের নেতাকে শেষ বিদায় জানাতে চাই। তাই এভাবে অপেক্ষা করা আমাদের জন্য কষ্টের বা কঠিন কিছু নয়।”