সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন একটি ভিডিও। সেখানে দেখা যায়, লাল জামদানি শাড়ি পরে রাজধানীর একটি শপিংমলে উপস্থিত হয়েছেন তিনি।
জানা গেছে, একটি পোশাকের শোরুমের গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বুবলী। লাল শাড়িতে তার উপস্থিতি নজর কাড়ে সবার। ভিডিওতে তার বেবি বাম্প স্পষ্টভাবে ফুটে ওঠে বলেও অনেকে মন্তব্য করছেন। অনুষ্ঠানে তার নিরাপত্তায় প্রায় ৫০ জনের মতো বডিগার্ড ছিলেন বলে জানা যায়।
এ সময় তার পাশে বারিশা হক ও কোরিওগ্রাফার গৌতমকেও দেখা যায়। শোরুম উদ্বোধনের পাশাপাশি ফটোশুটেও অংশ নেন নায়িকা।
শোরুম উদ্বোধনের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে: পিনিক, প্রেশার কুকার
বর্তমানে বুবলী দ্বিতীয়বার মা হতে চলেছেন—এমন গুঞ্জন শোবিজ অঙ্গনে ভাসছে। সন্তানের বাবা হিসেবে ঢালিউড মেগাস্টার শাকিব খান-এর নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি শাকিব খান।
এছাড়া শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্মদানের প্রস্তুতি নিতে শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন বুবলী। যদিও এ তথ্যও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই আলোচনায় রয়েছেন শবনম বুবলী।
এমআর/