আন্তর্জাতিক

মরক্কো থেকে স্পেনে একদিনে প্রায় ৫০ হাজার অভিবাসীর ঢল, প্রাণহানি ১৮

detaillogo
ডেস্ক নিউজ
৩১ জুলাই ২০২৬, ১৪:০৮
PostImage

স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার অভিবাসীপ্রত্যাশী।


মরক্কো থেকে সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে মাত্র একদিনে স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় প্রবেশ করেছেন প্রায় ৫০ হাজার অভিবাসীপ্রত্যাশী। আকস্মিক এই মানবস্রোতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে স্পেন সরকার সেনা মোতায়েন করে।


সেউতা মরক্কোর সীমান্তসংলগ্ন স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর। যদিও এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত, তবুও ঐতিহাসিকভাবে এটি স্পেনের অংশ এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। ইউরোপে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হওয়ায় দীর্ঘদিন ধরেই অভিবাসীদের কাছে সেউতা একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাজার হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে সাঁতরে এবং অনেকে সীমান্তের উঁচু বেড়া টপকে সেউতায় প্রবেশ করছেন। বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দিতে নিরাপত্তা বাহিনী হিমশিম খায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতভরও মানুষের প্রবেশ অব্যাহত ছিল।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই বিপজ্জনক যাত্রায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।


কেন হঠাৎ মানুষের এ ঢল?

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্পেনের সুপ্রিম কোর্ট চলতি মাসে একটি রায় দেন। এতে বলা হয়, যেসব মানুষ সাগরপথে সেউতা অথবা মেলিলাতে প্রবেশের চেষ্টা করেন তাদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে পাঠানো যাবে না। এই রায়ের পরই ঝাঁকে ঝাঁকে ঢলের মতো মানুষ এখানে আসা শুরু করেন। এরমধ্যে গতকাল শুধুমাত্র একদিনের ব্যবধানে প্রায় ৫০ হাজার অভিবাসী প্রত্যাশী এই শহরটিতে প্রবেশ করেছেন।


যেখানে সেউতার মোট জনগনই হলেন মাত্র ৮৪ হাজার। অভিবাসীদের এই ঢলের পর সেউতার স্থানীয় কর্তৃপক্ষ স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চায়। এরপর সেখানে সেনা মোতায়েন করা হয়। কিন্তু গতকাল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়।