আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮২ ডলার ছাড়াল

detaillogo
ডেস্ক নিউজ
০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৪
PostImage

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।


হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানের একটি সংসদীয় কমিটি মার্কিন, ইসরাইলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির ফার্স বার্তা সংস্থা।


বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৭ দশমিক ২৯ ডলারে উঠেছে।


ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, ইরানের পার্লামেন্টের একটি কমিটি এমন একটি খসড়া বিল পর্যালোচনা করছে, যেখানে মার্কিন, ইসরাইলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি ব্যবহার সীমিত করার প্রস্তাব রয়েছে। ইরানি এক সংসদ সদস্যের বরাতে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত এই বিধিনিষেধ লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর মালামালের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে এই বিলে।