রাজনীতি

যুবদলের ৭ জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩
PostImage

শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, খুলনা ও কুষ্টিয়া জেলা এবং সিলেট মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, খুলনা ও কুষ্টিয়া জেলা এবং সিলেট মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।


মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব রয়েছেন।


খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।


ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।


সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।


শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি এবং নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম রয়েছেন।


মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মো. আতহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী রয়েছেন।

ঘোষিত জেলা ও মহানগর কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন