রাজনীতি

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯
PostImage

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগে মো. রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে মন্তব্য করেন রাব্বি হোসেন। সেখানে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।


পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে নিজের মন্তব্যের ব্যাখ্যায় রাব্বি হোসেন বলেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন, আপা’ বলাটা তিনি সার্কাজম হিসেবে লিখেছিলেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন।


রাব্বি হোসেন বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিপক্ষে ছিলাম এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছি। আমি কখনো কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম এশিয়া পোস্টকে বলেন, তারা জানতে পেরেছেন রাব্বি হোসেন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। বর্তমানে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।

আরও পড়ুন