আন্তর্জাতিক

ইরানে গৃহযুদ্ধের ঝুঁকি, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো: ইইউ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬, ১১:৪৫
PostImage

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের জেরে ইরান ভয়াবহ গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের জেরে ইরান ভয়াবহ গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এই উদ্বেগের কথা জানান।


কাজা ক্যালাস জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নেতৃত্ব নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছে। সংঘাতের এই চক্র থেকে বের হতে কূটনীতির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, "যুদ্ধ শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমেই শেষ হয়। তাই আলোচনার পথ খোলা রাখা জরুরি।"


মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই রুটটির নিরাপত্তা নিশ্চিত করা এখন ইইউ-এর অন্যতম প্রধান লক্ষ্য।


ইরানে হামলার জেরে পশ্চিমা মিত্রদের মধ্যেও ফাটল দেখা দিয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, মার্কিন বিমানকে স্পেনের যৌথ নৌ ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেয়নি মাদ্রিদ। অন্যদিকে, স্পেন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে কঠোর সমালোচনা করেছে।

ইউরোপীয় ইউনিয়ন আশা প্রকাশ করেছে যে, এই বিরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র গত বছরের বাণিজ্য চুক্তিকে সম্মান করবে, যা ইইউর সকল সদস্য দেশের জন্য প্রযোজ্য।

এমআর//