স্বাস্থ্য

চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের জন্য একটি গৌরবজনক সাফল্য অর্জিত হয়েছে।

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫
PostImage

আন্তর্জাতিক অঙ্গনে চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের জন্য একটি গৌরবজনক সাফল্য অর্জিত হয়েছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাসথেটিক প্লাস্টিক সার্জারি’ (আইএসএপিএস)-এর অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ডা. ইকবাল আহমেদ।


ডা. ইকবাল আহমেদ বর্তমানে প্লাস্টিক সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর এবং বাংলাদেশ কসমেটিক সার্জারির চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্বরত আছেন।

ISAPS হলো বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা বিশ্বজুড়ে অ্যাসথেটিক ও কসমেটিক প্লাস্টিক সার্জনদের প্রতিনিধিত্ব করে। এই সংগঠনের প্রশাসনিক কাঠামোতে বাংলাদেশের জন্য মাত্র দুটি জাতীয় পদ বরাদ্দ রয়েছে। এই পদগুলোতে কোনো সরাসরি মনোনয়ন দেওয়া হয় না; বরং সংগঠনের সদস্যদের সরাসরি অনলাইন ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা হয়। ডা. ইকবাল আহমেদ বিপুল সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন।