স্বাস্থ্য

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দ্রুত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ১৪:২৫
PostImage

বায়ুবাহিত রোগ হাম-এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৭৮৭ শিশু।


বায়ুবাহিত রোগ হাম-এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৭৮৭ শিশু।


শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর স্বাস্থ্যসেবা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৮৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।


একই সময়ে ৬০ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। ফলে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে। এদিকে নতুন মৃত্যুসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ৬২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ায়, তাই শিশুদের দ্রুত চিকিৎসা ও টিকাদানের আওতায় আনা জরুরি।