স্বাস্থ্য

হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ১৭:৫০
PostImage

দেশে বায়ুবাহিত রোগ হাম-এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।


দেশে বায়ুবাহিত রোগ হাম-এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ শিশু, যা পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন এই চার মৃত্যুসহ চলতি বছর এখন পর্যন্ত হামে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে।


বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত এক শিশু থেকে আরেক শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হওয়ার ঝুঁকিও থাকে, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা দেওয়া, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।


এমআর//