আন্তর্জাতিক

সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:৪২
PostImage

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ইরানের ওপর আরও কঠোর হামলা চালানো হতে পারে এবং প্রয়োজন হলে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযান শেষ পর্যন্ত সফল হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালিতে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে বিমান হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের বহু সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার প্রচেষ্টা চলছে।

এমআর/