আন্তর্জাতিক

সংঘাতের মধ্যেও প্রতিবেশীদের প্রতি বন্ধুত্বের বার্তা ইরান প্রেসিডেন্টের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ১৭:০০
PostImage

দেশজুড়ে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন,


দেশজুড়ে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য মুসলিম দেশের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক বার্তায় তিনি প্রতিবেশী দেশগুলোকে ‘ভাই’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভেদ কেবল জায়নবাদী গোষ্ঠীরই লাভজনক, তাই ঐক্য বজায় রাখা জরুরি।

পবিত্র ঈদুল ফিতর এবং নওরোজ উপলক্ষে দেওয়া এ বার্তায় তিনি মুসলিম উম্মাহর সংহতি ও শক্তি কামনা করেন। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার অনুসরণের মাধ্যমে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে পেজেশকিয়ান নওরোজকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইরান বর্তমান সংকট মোকাবিলা করে একটি শক্তিশালী ও বিজয়ী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।


এমআর//