আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা বললেন ট্রাম্প, তেহরানের অস্বীকার

detaillogo
ডেস্ক নিউজ
২৩ মার্চ ২০২৬, ১৫:৫৯
PostImage

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট


ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তার দাবি, দুই দেশের মধ্যে আলোচনায় ‘প্রধান বিষয়গুলোতে ঐকমত্য’ হয়েছে।

তিনি আরও বলেন, কোনো চুক্তি হলে তা ইরান এবং পুরো অঞ্চলের জন্য ইতিবাচক সূচনা হবে।

তবে আলোচনার উদ্যোগ নিয়ে ভিন্ন দাবি করেছেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ইরান থেকেই আলোচনার জন্য যোগাযোগ করা হয়েছে, তিনি নিজে থেকে উদ্যোগ নেননি।

এদিকে, ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। তবে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।

এ ছাড়া ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে ইসরাইল-এর নেতাদের সঙ্গেও তার কথা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তারা সন্তুষ্ট থাকবে বলে তিনি মনে করেন।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার দাবি থাকলেও ইরানের অস্বীকৃতির কারণে বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।


এমআর//