আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি চীনের

detaillogo
ডেস্ক নিউজ
১৫ এপ্রিল ২০২৬, ১৪:২৪
PostImage

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক আরোপের হুমকির জবাবে ‘দাঁতভাঙা’ প্রতিক্রিয়া দেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন।


যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক আরোপের হুমকির জবাবে ‘দাঁতভাঙা’ প্রতিক্রিয়া দেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন।


এর আগে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে এবং এ অভিযোগের প্রেক্ষিতে চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন।


এ বিষয়ে গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত শুল্ক আরোপ করতে চায়, তাহলে চীন পাল্টা কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও দাবি করেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে—এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।


অন্যদিকে, শি জিনপিং-কে পাঠানো এক চিঠিতে ট্রাম্প ইরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছিলেন। জবাবে চীনা প্রেসিডেন্ট জানান, চীন তেহরানকে কোনো অস্ত্র সরবরাহ করছে না। মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই চিঠি আদান-প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের এই উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।