আন্তর্জাতিক

চুক্তি না হলে যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

detaillogo
ডেস্ক নিউজ
১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩২
PostImage

ইরান চুক্তিতে সম্মত না হলে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।


ইরান চুক্তিতে সম্মত না হলে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না।


হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে এবং এই প্রণালি উন্মুক্ত রাখতে অন্য দেশগুলোকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেন, ইরানের কার্যকর নৌবাহিনী এখন আর নেই বললেই চলে।

তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের ওপর নৌ-অবরোধ বজায় থাকবে। এই অবরোধের মাধ্যমে ইরানে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সব ধরনের জাহাজ নজরদারির আওতায় রাখা হচ্ছে, যা তেহরানকে চুক্তিতে রাজি করানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে।


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে যুদ্ধবিরতির সময় তারা ইরানে অস্ত্র সরবরাহ করবে না। এদিকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি জীবিত আছেন বলেও উল্লেখ করেন হেগসেথ।


ইরানকে উদ্দেশ করে তিনি বলেন, দেশটি চাইলে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে। তবে চুক্তিতে রাজি না হলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত বড় ধরনের হামলার মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।