আন্তর্জাতিক

সমঝোতা না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
PostImage

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন কোনো সমঝোতা না হলে পুনরায় সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন কোনো সমঝোতা না হলে পুনরায় সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।


মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন গণমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি আরও জোরদার করেছে। ট্রাম্প দাবি করেন, এই সময়টিকে কাজে লাগিয়ে মার্কিন বাহিনী অস্ত্র ও গোলাবারুদ পুনরায় মজুত করেছে এবং এখন তারা যেকোনো সময় যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে প্রস্তুত।


তিনি বলেন, “আমাদের অস্ত্রাগার এখন কানায় কানায় পূর্ণ। আমার নির্দেশ পেলেই ইরানকে লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত মার্কিন সেনাবাহিনী।” ট্রাম্প আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র যেমন এই সময় সামরিক প্রস্তুতি জোরদার করেছে, ইরানও কিছু প্রস্তুতি নিয়ে থাকতে পারে, তবে তা মার্কিন শক্তির তুলনায় নগণ্য।

তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, কোনো বড় ধরনের চুক্তিতে ইরান সম্মত না হলে যুক্তরাষ্ট্র আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়াতে পারে।