আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

detaillogo
ডেস্ক নিউজ
০৫ মে ২০২৬, ১৬:২৪
PostImage

ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র ইসমাইল বাঘাই পারস্য উপসাগরীয় দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান


ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র ইসমাইল বাঘাই পারস্য উপসাগরীয় দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সোমবার (৪ মে) ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাইরের দেশ থেকে নিরাপত্তা ‘ধার করার’ প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি।

বাঘাই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির কঠোর সমালোচনা করে দাবি করেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান একটি বড় দায় এবং এটি নিরাপত্তার পরিবর্তে অস্থিরতাকেই উসকে দিচ্ছে। তার অভিযোগ, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোতে তাদের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক এবং আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আঞ্চলিক দেশগুলোর প্রতি তেহরানের অবস্থানের ব্যাখ্যা দিয়ে মুখপাত্র জানান, ইরানের কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কোনো ধরনের শত্রুতা নেই। তবে গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের একটি তেল শোধনাগারসহ বিভিন্ন স্থানে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি। 


বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের হাত থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতেই ইরান এই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে বাধ্য হয়েছে। উল্লেখ্য, গতকাল সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ইরান থেকে অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ফুজাইরাহ তেল স্থাপনাসহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কড়া বার্তা দেওয়া হলো।