আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৬, ১৬:৩৬
PostImage

ভারতের বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলন শুরু করেছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।


ভারতের বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলন শুরু করেছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।


রোববার (৭ জুন) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার এমআইডিসি ওয়ালুজ এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। অভিজিৎ দীপকে দাবি করেন, নয়াদিল্লির যন্তর মন্তর-এ অনুষ্ঠিত তাদের বিক্ষোভ কর্মসূচি সফল হয়েছে। এতে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, “শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে এক পা-ও পিছিয়ে যাব না।”


সিজেপি প্রতিষ্ঠাতা আরও জানান, আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে শনিবার শত শত বিক্ষোভকারী যন্তর মন্তরে সমবেত হয়ে বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীদের উদ্দেশে ভয় না পাওয়ার আহ্বানও জানান অভিজিৎ দীপকে।

পরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্ররা জানান, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ বা তার স্বেচ্ছা পদত্যাগের জন্য কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হবে। এর মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে সারা ভারতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।