রাজনীতি

নির্বাচনের আগে ও পরে সহিংসতার অভিযোগ: মিয়া গোলাম পরওয়ার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে যেমন তাদের দলের নেতাকর্মীদের ওপর সহিংসতা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়েও একই ধরনের ঘটনা ঘটছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে যেমন তাদের দলের নেতাকর্মীদের ওপর সহিংসতা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়েও একই ধরনের ঘটনা ঘটছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালন করবে। কোনো অনিয়মতান্ত্রিক বা হঠকারী সহিংস পন্থাকে তারা ইসলামী পথ হিসেবে মনে করেন না।

তিনি দাবি করেন, নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ায় বড় ধরনের বাধা বা ব্যাপক সহিংসতা না থাকলেও, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও ঘোষণা প্রক্রিয়ায় “ইঞ্জিনিয়ারিং” করা হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। বিধি অনুযায়ী গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালেও অভিযোগ জানানো হবে। যেসব আসনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেখানে ভোট পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে জামায়াত সরকার ও জনগণের পাশে থাকবে। তবে অন্যায় ও জুলুমের প্রশ্নে তারা তীব্র বিরোধিতা অব্যাহত রাখবে। দলের নির্বাচিত প্রতিনিধিদের সততা ও ভদ্রতাকে দুর্বলতা হিসেবে না দেখার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. শাহাবুদ্দিন, মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং জেলা জামায়াতের আমির আব্দুল করিমসহ অন্যান্য নেতাকর্মী ও নারী সদস্যরা।